প্রবাসীদের পাসপোর্ট ছিনতাই করে লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৩ | ৭:৪৯
Link Copied Successfully!

চক্রটিতে ১০ থেকে ১২ জন আছেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন। আর বাকিরা পথে অপেক্ষায় থাকেন। বিদেশে থেকে আসা প্রবাসীরা গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হলেও বিমানবন্দরের সামনে থাকা সদস্যরা তাঁদের বাকি সদস্যদের এ তথ্য জানিয়ে দেন। তখন বাইরে অপেক্ষায় থাকা বাকি সদস্যরা প্রবাসীদের পথে আটকিয়ে মালপত্র ছিনিয়ে নেন। বিশেষ করে তাঁদের পাসপোর্ট ছিনিয়ে নেন। এরপর এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে পাসপোর্ট ফেরত দেন।

আজ রবি ও শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন এলাকা থেকে এই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ১১ জন হলেন ইমরান হাসান, মো. রুবেল, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন, ইয়াসিন আরাফাত, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া, কিল্টন দে ও কায়সার হামিদ।

বিজ্ঞাপন

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, শনিবার চট্টগ্রাম নগর থেকে চক্রটির কয়েকজন সদস্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আসছেন, খবর পেয়ে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতি, ছিনতাই, প্রবাসীদের কাছ থেকে পাসপোর্টসহ মূল্যমান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রবাসীদের পাসপোর্টের পাশাপাশি চক্রটি সিএনজি অটোরিকশাও চুরি কিংবা ছিনতাই করে থাকে। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী ও বাঁশখালী রুটে চলাচলকারী অটোরিকশাগুলোই তাদের লক্ষ্য। যাত্রী বেশে তাঁরা অটোরিকশাগুলোতে ওঠেন। মাঝপথে নির্জন স্থানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালকের কাছ থেকে অটোরিকশা কেড়ে নেন। কোনো চালক প্রতিবাদ জানালে হাত-পা বেঁধে ফেলে রাখেন। পরে অটোরিকশাগুলোর রং, নম্বর প্লেট, চেসিস নম্বর পরিবর্তন করেন। এরপর দুই থেকে তিনটি অটোরিকশা একত্র করে কাভার্ড ভ্যানের মাধ্যমে চট্টগ্রামের বাইরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং বগুড়ায় এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের যাত্রী ও চালকদের কাছ থেকে অস্ত্রের মুখে আসামিরা ছিনতাই করতেন বলে জানান নুরুল আবছার। তিনি বলেন, বিশেষ করে ভোরবেলায় লোকজন কম থাকায় তাঁরা চালক ও যাত্রীদের মালপত্র ছিনিয়ে নেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ