লঞ্চ-ফেরিতে বাড়তি ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ১০:৫৯
Link Copied Successfully!

লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ও বাড়তি ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনায় সমন্বয় করবে। এ ছাড়া বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩ সক্রিয় থাকবে। ওই নাম্বারে যেকোনো অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এ বৈঠকে সভাপতিত্ব করেন।

এর আগে গত ৩০ মার্চ নৌপথের ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক করে নৌপরিবহণ মন্ত্রণালয়। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, আগামী ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পঁচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো পণ্যবাহী গাড়ি ফেরিতে পার হতে পারবে না। আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে ঈদের আগে ৫ দিন মালামাল ও মোটরসাইকেল পরিবহণ বন্ধ থাকবে। ঈদের পরে ৫ দিন অন্যান্য নদীবন্দর থেকে ঢাকা সদরঘাটে আসা নৌযানে মালামাল ও মোটরসাইকেল পরিবহণ বন্ধ থাকবে। লঞ্চ ও ফেরির সব স্টাফকে নির্ধারিত ইউনিফর্ম পরে ডিউটি করতে হবে। লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামাদি রাখতে হবে এবং সেগুলো যাত্রীদের নাগালের মধ্যে রাখতে হবে।

সভায় আরও জানানো হয়, সুষ্ঠু ও নিরাপদ ঈদযাত্রার স্বার্থে নৌপরিবহণ মন্ত্রণালয় আটটি ভিজিলেন্স টিম গঠন করেছে। ১৯-২৫ এপ্রিল পর্যন্ত ভিজিলেন্স টিম সংশ্লিষ্ট নৌবন্দরে কাজ করবে।

সভায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এসএম ফেরদৌস আলম, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র: সময়ের আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২