রমজানের ‘রহমতের’ ১০ দিনে মসজিদে নববিতে কোটি মানুষের নামাজ আদায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!

চলছে পবিত্র রমজান মাস। প্রথম ১০ দিন ‘রহমত’ এরই মধ্যে শেষ হয়েছে। এ সময়ে মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।

মদিনা শহর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানে এখন পর্যন্ত বাইরে থেকে ৬ লাখ ৭৫ হাজার ৯৮৩ জন মুসল্লি মদিনায় গেছেন। এ সময় রোজাদারদের মধ্যে প্রায় ২৩ লাখ ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। আর জমজমের পানি বিতরণ করা হয়েছে প্রায় ১০ লাখ বোতল

রমজান উপলক্ষে আগত মুসল্লিদের নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে মসজিদে নববি কর্তৃপক্ষ। নতুন করে সাজানো হয়েছে মসজিদের বিভিন্ন অংশ। মুসল্লিদের জন্য পবিত্র কোরআন ও জমজমের পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ইফতারসামগ্রী সরবরাহ নিয়েও তৎপরতা দেখানো হচ্ছে পুরোদমে।

বিজ্ঞাপন

এদিকে রমজানে মদিনায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। ফলে রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববি ও অন্যান্য পবিত্র স্থানগামী রাস্তাঘাটগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে বলে জানা গেছে।।

রমজানে বিদেশ থেকে সৌদি আরবে আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিরা যেন কোনো ধরনের বিপত্তিতে না পড়েন, সেদিকে খেয়াল রাখছে তারা।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ