ক্ষতিগ্রস্ত তালিকায় নাম লেখাতে ব্যবসায়ীদের ভিড়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ১২:২২
Link Copied Successfully!

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। মার্কেটটির পাশের এনেক্সকো টাওয়ারের সামনে একটি অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করে প্রশাসন।

ঘটনার দুই দিন পর আজ বৃহস্পতিবারও সেখানে কয়েক শ ক্ষতিগ্রস্তকে হাতে দোকানের ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো ও এনাইডি কার্ড নিয়ে তালিকায় নাম লেখাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান বলেন, প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তথ্য ও সহায়তা কেন্দ্রে একজন ব্যবসায়ী তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করতে পারবেন। এনআইডি, ট্রেড লাইসেন্স, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে কিংবা আগুনে পুড়ে গেলে তথ্যকেন্দ্রে জিডি করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন টিম। আলামত সংগ্রহের পাশাপাশি পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসের ছবি তোলে তারা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এনেক্সকো টাওয়ারের ডান পাশে পুড়ে যাওয়া মার্কেটে সিআইডি ক্রাইম সিনের সদস্যদের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা এখানে ছয়জনের একটা দল এসেছি। এখানের পোড়া স্তূপ থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা এখানে ২৪ ঘণ্টা কাজ করছি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় বাদী হয়ে মামলাটি করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ