বসতবাড়ির আগুনে পুড়ে মারা গেল দুই ভাইবোন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ১১:০২
Link Copied Successfully!

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আরেক বোনের অবস্থা আশঙ্কাজনক।  সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় মীম আক্তার (১৩), সাদিয়া (১১) ও আরাফাত (৭) নামের ওই তিন ভাইবোন ঘুমিয়ে ছিল। স্বজনেরা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। তাদের মধ্যে ঢাকায় নেওয়ার পথে আজ ভোরে সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়। আর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে মীম।

দগ্ধ হয়ে হতাহত ওই তিন শিশু সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামের মনসুর ঢালীর সন্তান। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক। তাঁর স্ত্রী রেহানা বেগম বাড়িতে দরজির কাজ করেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সখিপুর থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে,  রাতের খাবার খেয়ে ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে ওই তিন শিশু। দরজির কাজ শেষ করে বাড়ির অন্য আরেকটি কক্ষে নামাজ পড়ছিলেন মা রেহানা। বাবা মনসুর ঢালীও তারাবিহর নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে গিয়েছিলেন। রাত ১১টার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে টিনের তৈরি ওই বসতঘরের সব কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ঘরে আগুনে আটকা পড়ে তিন ভাইবোন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া ও আরাফাতের মৃত্যু হয়। মীম একই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জি এম আমির হোসেন  বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভিয়ে তিন শিশুকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাদের উপজেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

শিশুদের বাবা মনসুর ঢালী প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। সংসার চালাতে কষ্ট হয়। তাই ওদের মা ঘরে দরজির কাজ করত। ঈদের কারণে ঘরে অনেক কাপড় রাখা ছিল। সেই কাপড়ের মধ্যে কীভাবে আগুন লেগেছে, আমরা বলতে পারব না। সেই আগুন ঘরে ছড়িয়ে যায়। তাতেই আমার দুই মানিকের প্রাণ গেছে। আমি এখন কী নিয়ে বাঁচব?’

বিজ্ঞাপন

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, সখিপুরে বসতঘরে আগুন লেগে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনা শুনেছেন। ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক ও মর্মান্তিক। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। দাফন-কাফনের জন্য ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রাতে দুই শিশুকে ওই গ্রামে দাফন করা হবে বলে তিনি জানান।

সূত্র: প্রথম আলো

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ