শাহজাহান শিশিরের কারামুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৯, ২০২০ | ৬:০৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের কারামুক্তি ও শারিরিক অসুস্থতা থেকে সুস্থতা কামনায় উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার তেতৈয়া গ্রামের মোল্লা সুপার মার্কেটে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান (বরখাস্তকৃত) শাহজাহান শিশিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারপূর্বক কারামুক্তি দিয়ে স্বপদে বহাল রাখার দাবী জানান।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল মজুমদার, -দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মুসলিম মেম্বার, আলাউদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল হালিম মেম্বার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মনির মজুমদার, সদস্য আলমগীর প্রধান, ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জহির মোল্লা, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ মোল্লা নিপু, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন সরকার সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা