ত্বক ও চুলের সমস্যা দূর করবে বিটের রস!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৩ | ৩:১৩
Link Copied Successfully!

সুস্বাস্থ্য থাকার জন্য দেহের চাহিদামতো রক্ত থাকা প্রয়োজন। শরীরে কখনো রক্তের ঘাটতি পড়লে আমরা বিশেষ কোনো খাবারে জোর দেয়। বিশেষ খাবারের মধ্যে বিটের রস শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে পুষ্টিগুণে ভরপুর বিটের রস কেবল শরীর সুস্থ রাখে না, ত্বক ও চুলও ভালো রাখতে ভূমিকা রাখে। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ বিটের রস ত্বকের ক্ষতি থেকে বাঁচায় এবং চুল পড়া রোধ করে।

এ ছাড়া বিটে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটিনয়েড, পটাসিয়াম, ভিটামিন বি৯ (ফোলেট), ম্যাঙ্গানিজ, ইলেক্ট্রোলাইট এবং আরও অনেক পুষ্টিগুণ।

বিজ্ঞাপন

বিটের রস আয়রন, ফোলেট এবং ভিটামিন সির মতো পুষ্টিতে ভরপুর। এসব গুণের কারণেই বিটের রস চুল ভালো রাখে, চুলের বৃদ্ধি ও চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে বিটের রসে, যা শরীরের প্রদাহ নাশ করতে পারে। এর পাশাপাশি ত্বকে ব্রণ ও একজিমার মতো সমস্যাও দূর করতে পারে।

শরীরে দিনের পর দিন দূষিত পদার্থ বা টক্সিন জমতে থাকলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে বিটের রস প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন দূর করে ত্বক পরিষ্কার করে এবং স্বাস্থ্যও ভালো রাখে।

বিজ্ঞাপন

বিটের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা ত্বকের ক্ষতি কমায়। ত্বকের দাগছোপ, বলিরেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণ কমাতে পারে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা