ভারতে না গিয়ে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

Reporter
পপুলার স্পোর্টস ডেক্স
আপডেটঃ মার্চ ৩০, ২০২৩ | ১:৫১
Link Copied Successfully!

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো অন্য কোনো দেশে খেলতে চায় তারা। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে পাকিস্তানকে। এমন খবর দিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এ ক্ষেত্রে নাকি ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে সমাধান হিসেবে ভাবছে আইসিসি। 

ঘটনার সূত্রপাত এশিয়া কাপকে ঘিরে। আসন্ন টুর্নামেন্টটির আসর বসার কথা পাকিস্তানে। কিন্তু এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম বিতর্ক হচ্ছে না। এ নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ক্রিকেট নীতিনির্ধারকদের মধ্যে জোর তর্ক চলছে এখনো। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অনেক দিন হতে চললেও সে দেশে খেলতে অনীহা দেখিয়ে আসছে ভারত।

সেই প্রেক্ষিতে পাকিস্তানও হুমকি দিয়েছিল, ভারত না এলে তারাও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না। কারণ, বিশ্বক্রিকেটের আসরটি বসছে ভারতের মাটিতে। অবশেষে কদিন আগে জানা যায়, এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানেই। তবে প্রতিযোগিতায় অংশ নিলেও রোহিত শর্মারা অন্য দেশের ভেন্যুতে খেলবেন।

বিজ্ঞাপন

ভারতের এমন মনোভাবের পরই পাকিস্তানও বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলার কথা ভাবছে বলে জানা গেছে। যদিও এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিতর্কের আগে ভারতে খেলতে যাওয়া নিয়ে তেমন কোনো অনীহা দেখা যায়নি পাকিস্তানের।

ক্রিকইনফোর অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ আয়োজনের কথা আলোচনা হয়েছে আইসিসিতে দুই দেশের মধ্যে। আনুষ্ঠানিক কোনো সভায় নয়, ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে বলে লিখেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমও।

এর আগে ভারত বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। তিনি জানিয়েছেন, পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে।

বিজ্ঞাপন

ওয়াসিম বলেছেন, ‘আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে। আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে।’

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা