কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৩ | ১:১২
Link Copied Successfully!

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরের রাজগঞ্জ ক্যাপসিকাম পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল আবু নাসের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদী, মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু,জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ওবায়দুল হক মোহন । ফোরামের সাধারণ সম্পাদক নিউজটোয়েন্টিফোর টিভির হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় এতে আরও বক্তৃতা করেন-কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া,সচেতন নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম,ফটোসাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস,মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু,উদিচীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকীসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সময় টিভির বাহার রায়হান,সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমান, অর্থ সম্পাদক ইনডিপেডেন্ট টেলিভিশনের তানভীর দিপু,যুগ্ন সাধারণ সম্পাদক মাই টিভির আবু মুছা, নির্বাহী সদস্য –এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ডিবিসির নাছির উদ্দিন চৌধুরী,আনন্দ টিভির সৈয়দ আহসান হাবীব পাখী, দেশটিভির সুমন কবির,এশিয়ার টিভির আজিজুল হক,এখন টিভির মাসুদ আলম,এসএ টিভির রফিকুল ইসলাম,বিজয় টিভির হুমায়ুন কবির মানিক,চ্যানেল এস টিভির রাজিব বণিকসহ আরো অনেকে।

পরে প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি মো: ইব্রাহিম ।

ইফতার ও দোয়ায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ