অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, ইসলামী আন্দোলন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ১০:২৩
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার গাজীর বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা. জয়নাল আবদীনের নেতৃত্বে চাঁদপুর জেলা আন্দোলনের একটি প্রতিনিধিদল।
ঘটনাস্থল পরিদর্শনের পর জানা যায় গত ২২/ মার্চ বিকাল ৪ টায় আনোয়ার গাজীর বসত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র কিছুই  উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে আনোয়ার গাজি অনেকটা বাকরুদ্ধ।
পরিবারের সব খোঁজখবর নেয়ার পর তাদেরকে সান্তনা দেন এবং বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। পরে  ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি  শেখ মুহা.জয়নাল আবদীন অসহায় পরিবারের অভিভাবক আনোয়ার গাজীর হাতে নগদ অর্থ তুলে দেন, পাশাপাশি ঘরের প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি  দেন।
এ সময় স্থানীয় আন্দোলনের নেতাকর্মী সহ আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসাইন বিন নূরী, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, শ্রমিক আন্দোলন সভাপতি আবুল বাশার তালুকদার, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সেক্রেটারি শরীফ মৃধা,  শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওঃফখরুল ইসলাম,ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, জনাব মোঃ মনির হোসেন ও আহসানউল্লাহ সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মারুফ সরদার, আহসান হাবিব,জাহাঙ্গীর গাজী সহ আরো অনেক  নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুস সহ  সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য।
পরিশেষে অসহায় পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়।।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা