আল ইনসাফ মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:১২
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আল ইনসাফ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব ও অসহায়দের মাঝে রমজানের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ মার্চ বুধবার সকালে ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের মতলব দারুল আকরাম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি ফরহাদ হোসেন।

আল ইনসাফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. রুবেল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান দেওয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এএসএইচ শাহাদাত হোসেন মুন্না, আব্দুল্লাহ আশরাফ মানিক, যুগ্ম সম্পাদক মো. নূর হোসেন মুন্না, যুগ্ম সম্পাদক মুমিন হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন তারেকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

আল ইনসাফ মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, আমাদের এই সংগঠনটি মূলত সামাজিক ও মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি নিজের এলাকার গরিব ও অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে থাকি। আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে এই মানবিক কাজগুলো করা হয়। তারই অংশ হিসেবে আজকে দুই শতাধিক পরিবারের মাঝে রমজানের ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ আইটেমের উন্নত খাদ্য সামগ্রী ছিল। নেতৃবৃন্দরা সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা