পুরাণবাজার বালিকা উবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক সক্ষাৎকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:০৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীদের সাথে সক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বিদ্যালয়েে প্রধান শিক্ষক মো. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বাক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাঁধ গোবিন্দ গোপ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুরাণবাজার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের যুগ্ম মহা-সচিব
মমতাজ উদ্দিন মন্টু।

প্রধান অতিথির বক্তব্যে রাঁধ বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ গোপ বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু একটি অভিন্ন ইতিহাস।
তাই মুক্তিযুদ্ধকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ না পেলে বীর বাঙালী স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো না। আর বাঙালী জাতি কোন দিনই স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তোমরা যারা নতুন প্রজন্ম তারা অবশ্যই মুক্তিযুদ্ধকে জানবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে।

প্রধান বক্তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা তাদের মুক্তিযুদ্ধ সম্পার্কে জ্ঞান দিবেন। বিদ্যালয়ের লাইব্রেরীতে প্রচুর মুক্তিযুদ্ধের বই রাখবেন। যাতে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে। প্রয়োজনে আমরা সেখানে বই দিয়ে সহযোগীতা করবো।

এসময় উপস্থিত ছিলেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কল্পনা চক্রবর্তী, ওয়াহিদুল ইসলাম, সুখ রঞ্জন দাস, মো. জাকির হোসেন, আয়েশা আক্তারসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার