চাঁদপুরে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে

প্রতিবেশী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:০৪
Link Copied Successfully!
প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ মার্চ বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে দক্ষিণ রগুনাথপুর কবিরাজ বাড়ি মসজিদ মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি প্যাকেটে ছিল তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট, খেজুর, ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য।

এ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ সমিতি তথা চাঁদপুরের সকল প্রবাসী ভাইদের সুস্থ্যতা এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, প্রবাসী কল্যাণ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আব্দুল হাদি।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জামাল শেখ। বিশেষ অতিথি ছিলেন, সমিতির উপদেষ্টা পরিচালক মো. সেলিম কবিরাজ।

এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন ভুইয়া, সহ-সাংগঠনিক এমএম মহসিন, দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ তৌসিফ, সদস্য রাজু আহমেদ ভুইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আমাদের এলাকার সন্তানরা প্রবাসে থেকেও নিজের গ্রামের হতদরিদ্র মানুষদের নিয়ে চিন্তা করে। তারা যে কোন দুর্যোগ-দুঃসময়ে গ্রামের গরীব-অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে এই মানবিক কাজগুলো করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয়। আমারা তাদের মন থেকে দোয়া এবং সাধুবাদ জানাই।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুবেল খান বলেন, ২০২১ সালে করোনার মহামারির দুঃসময়ে আমাদের এই প্রবাসী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা হয়। আমরা প্রবাসে থেকে যখন দেখি, দেশে আমাদের প্রতিবেশি ভাইরা ঘরে বেকার যাপন বরছেনো তাদের কাজ নেই ঘরে খাবার নেই। তখন আমরা একটি গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনা করে একটি সমিতি গড়ে তুলি। যার নাম দেয়া হয়, প্রবাসী কল্যাণ সমিতি চাঁদপুর।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলো প্রবাসে থাকা আমাদের ভাইদের একটি ছাতার নিচে নিয়ে আসা। তাদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের কষ্ট উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে এলাকার হতদারিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। সমিতি প্রতিষ্ঠান পর ৩ বছর ধরে আমরা বিভিন্ন দুর্যোগ এবং ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। সে ধারাবাহিতায় আজকের এ ইফতার সামগ্রী বিতরণ। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ