চাঁদপুরের কৃতি সন্তান এস.বি.বুলবুল এবারও বিপুল ভোটে ইমা’র সহ-সভাপতি নির্বাচিত  

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২৩ | ৮:৪১
Link Copied Successfully!
ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের নির্বাচিত সহ সভাপতি আনন্দ টিভির এজিএম এস.বি. বুলবুল -- পপুলার বিডিনিউজ
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (ইমা’র) তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৩।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বিরতিহীন এ ভোট গ্রহণ।
বাংলাদেশের সকল বেসরকারী টেলিভিশনের বিপণন ও বিক্রয় বিভাগে কর্মরতদের নিয়ে গঠিত ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (ইমা’র) এই নির্বাচন ছিল উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিপুল ভোটে পুনরায় সহ-সভাপতি পদে জয়লাভ করেন আনন্দ টিভি’র মার্কেটিং এন্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এস.বি. বুলবুল। এর আগে সর্বশেষ ২০২১ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় ইমা’র নির্বাচন। সে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিডিয়া অঙ্গনের এই জনপ্রিয় মুখ।
এবারের নির্বাচনকে সামনে রেখে সাবেক এবং বর্তমান সহকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার অভিযান সম্পন্ন করেন এস.বি. বুলবুল। লিফলেট, ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছাড়াও পবিত্র মাহে রমযানকে সামনে রেখে ইফতার ও সেহ্‌রির সময়সূচি বিলি করা ছিল নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম রসদ। এছাড়াও অডিও বার্তা ও কাব্যিক লাইনের মাধ্যম ও ডিজিটাল মাধ্যমেও ছিল নির্বাচনী প্রচারের শক্ত অবস্থান।
এস.বি. বুলবুল জানান, ইমা’র সকল কর্মসূচিতেই তাঁর ছিল সরব উপস্থিতি। এবারের নির্বাচনে জয়ী হওয়ায় ইমা ও ইমা সংশ্লিষ্ট সবার প্রতি তাঁর দায়িত্বভার বাড়ল বহুগুণ। তিনি আরো বলেন, অতীতের মত সবার ভালবাসাকে চলার পথের সঙ্গী বানিয়ে ইমা’কে আরো শক্তিশালী ও গতিশীল করতে আমার দৃঢ় মনোবল সবসময় অটুট থাকবে। আর এ জন্য নবনির্বাচিত সহ-সভাপতি এস.বি. বুলবুল সবার সহযোগিতা কামনা করেন।
এরইমধ্যে ইমা’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর কর্মস্থল আনন্দ টিভির সকল কর্মকর্তা ও কলাকুশলীসহ শুভানুধ্যায়ীদের অভিনন্দন বার্তা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
চাঁদপুরের কৃতি সন্তান এস.বি. বুলবুল দেশের ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এস.বি. বুলবুল একাধারে সাংবাদিক, সমাজসেবক ও মানবাধিকারকর্মী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা