চ্যাম্পিয়ন কুমিল্লার উদযাপন ছাদখোলা বাসে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১২:৪৬
Link Copied Successfully!

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবমিলিয়ে বিপিএল আসরে এখন পর্যন্ত কুমিল্লা ৪ বার শিরোপা জিতেছে। তবে সর্বশেষ শিরোপা জয়ের এক মাস পর উদযাপনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। নিজ শহর কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়ন দলটি ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে শোভাযাত্রা করবে।

আগামীকাল (২০ মার্চ) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ করবে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দলের মালিক, হেড কোচ এবং অধিনায়কসহ অন্য খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। বিষয়টি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন।

 

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার বারের শিরোপা জয় উপলক্ষ্যে ২০ মার্চ বিকেল ৪টায় ‘‘ভিক্টোরিয়ান্স মেলা’’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদ খোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।’

প্রসঙ্গত, বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একইসঙ্গে দলের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক গড়েছেন ইমরুল কায়েস। যদিও সর্বোচ্চ ৪ বার অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা আসরসেরার ট্রফি জিতেছেন। কিন্তু এক দলের হয়েই বিপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র ইমরুলের দখলে। যদিও সর্বশেষ টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলো দলটির জন্য মোটেও সুখকর ছিল না। টানা তিন ম্যাচ হারের পর তারা ভালোভাবেই কামব্যাক করে। পরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করে কুমিল্লা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা