এইচএসসির আগেই বিশ্বসেরা এমআইটিতে চান্স পেলেন চাঁদপুরের নাফিস

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ২:৩৬
Link Copied Successfully!

এইচএসসি পাস করার আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে (এমআইটি) স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চূড়ান্তভাবে ডাক পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. নাফিস উল হক সিফাত। তিনি এ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

শুক্রবার সকালে কলেজে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রী নাফিসের প্রশংসা করে বলেন, নাফিস আমাদের গর্ব। আশা করি, সামনের দিনগুলোতে সে আরও এগিয়ে যাবে। তার সাফল্য কামনা করি।

নাফিসকে তার সাফল্যের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, নাফিস খুবই মেধাবী ছাত্র। সে আমাদের কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র। এ বছর সে এইচএসসি পরীক্ষার্থী। নাফিস এমআইটিতে চান্স পেয়েছে। খুব কোয়ালিফাইড হলে ওই ছাত্র এইচএসসি পাস করলো কি করলো না- বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনেক ক্ষেত্রে সেটি মুখ্য বিষয় নয়। তাদের কাছে মেধাই গুরুত্ব পায়। অতি মেধাবীদের তারা এভাবেই বেছে নেয়।

তিনি বলেন, নাফিসের এ অর্জন দেশের জন্য গর্বের বিষয়। কারণ, কতটা মেধাবী হলে এখনও একটি ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেনি অথচ তাকে এমআইটিতে ভর্তি হওয়ার জন্য ইনভাইট করা হয়েছে।

নাফিস এর আগে ২০২২ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে (আইওআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

বিজ্ঞাপন

 

এমআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ কীভাবে অর্জন হলো- এমন প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘কোনো কিছুই আসলে অসম্ভব নয়। চেষ্টা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। ওরা আসলে দেখতে চায় পড়ালেখায় কতটা ভালো, মানুষ হিসেবে কেমন, কোনো বিষয়ে আগ্রহ আছে কিনা শিক্ষার্থীর, কীভাবে সমস্যার সমাধান করছে ইত্যাদি।

নাফিস বলেন, আমি অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে ব্রোঞ্জ পদক লাভ করায় তারা আমাকে সম্মান শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেছে। এমআইটিতে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। আমি সবার দোয়া চাই। বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নাসিফ বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান হলো- ভালোভাবে পড়াশোনা করতে হবে। পাশাপাশি এক্সটা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোতে নিজেদের যুক্ত রাখতে হবে।’

নাফিস বলেন, এমআইটিতে যারা আবেদন করেন তাদের সবাইকে একটা নিজস্ব পোর্টাল দেওয়া হয়। এই পোর্টালের মধ্যে রেজাল্টসহ অন্যান্য সব আপডেট দেওয়া হয়। আমি চিঠিটি পেয়েছি ১৫ মার্চ সাড়ে ৪টার দিকে। তিনি বলেন, এমআইটিতে প্রতি বছরই বাংলাদেশ থেকে দুই- একজন করে চান্স পায়।

জানা গেছে, এমআইটি বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো সব সময়ই আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়। এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব পণ্ডিত ও গবেষক। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত।

সূত্র: সমকাল

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার