চাঁদপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৫:৩১
Link Copied Successfully!

চাঁদপুরে ইপসার উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগীতায় বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-৩০ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। কর্মশালায় চাঁদপুরের সিভিল সোসাইটি সংগঠন, ইমাম, কাজী, আইনজীবী, শিক্ষক প্রতিনিধি এবং যুব ও কিশোর-কিশোরী নেটওয়ার্ক সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ। তিনি বলেন, নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারীকে মানুষের চোখে দেখতে হবে। নারী অবশ্যই একজন মানুষ, নারীর জন্য আলাদা কোন কাজ নেই। নারী-পুরুষ উভয়ে সকল কাজ করতে পারে। শুধুমাত্র সন্তান জন্ম দেয়া নারীর আলাদা একটি কাজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ পুরুষরা মনে করেন, রান্না করা, কাপড় ধোয়া, ঘর পরিস্কার করা এমনকি সন্তানের যত্ন নেয়া কেবলমাত্র স্ত্রী’র কাজ। সে স্ত্রী চাকুরীজীবী হোক কিংবা অসুস্থ্য হোক। এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতো হবে।

তিনি আরো বলেন, বাল্য বিয়ে বন্ধে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনি আপনার ছেলেকে ১৫ বছরে বিয়ে করাচ্ছেন না, অথচ ১৫ বছরের মেয়েটাকে বিয়ে দিচ্ছেন বা বৌ-করে আনছেন। আপনার ধারণা ১৫ বছরের একটা ছেলে বিয়ের উপযুক্ত নয়, কিন্তু একই বয়সের মেয়েটাকে ঠিকই বিয়ের উপযুক্ত মনে করেন। এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যে মেয়েটা আপনার ঘরের বৌ, সে মেয়েটা অন্য কারো সন্তান। এটি আমাদের মনে রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইপসার চাঁদপুর জেলা সমন্বয়কারী গোলাম ছরওয়ার। মহিলা বিষয়ক অধিপদপ্তর চাঁদপুর সদর উপজেলা জেন্ডার প্রমোটর খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাল্যবিয়ে প্রতিরোধে আলাদা আলাদা টিমের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নোটারি পাবলিক অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, জেলা কাজী সমিতির সভাপতি ফজলুল করিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান, চাঁদপুর ব্যাপিস্টিস চার্চের সম্পাদক রসি বর্মণ, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম, ইমামদের পক্ষে মাওলানা বখতিয়ার উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে সিমা ইসলাম হ্যাপী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাল্যবিয়ে বিরোধে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে। বর্তমানে নোটারি পাবলিকের মাধ্যমে সবচেয়ে বেশি বিল্য বিয়ে হয়। এটি বন্ধ করতে হবে। কারন। স্থানীয়ভাবে বাল্যবিয়ে বন্ধ হলেও নোটারীর মাধ্যে বিয়ে পড়ানো হয়। অথচ নোটারির মাধ্যমে বিয়ে আইনসম্মত নয়। তাছাড়া অনেক অভিভাক প্রবাসী ছেলে পেলে মেয়েকে বিয়ে দিতে অনিয়মের আশ্রয় নেন। চাছাড়া এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে বাল্যবিবাহ কমে আসবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা