ডাকাতের কবল থেকে রক্ষায় চরউমদ’বাসীর মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৪:২৯
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে চরউমদ এলাকার কুখ্যাত ডাকাত সরদার আবু সাইদ ও তার সহযোগিদের অত্যাচার ও নির্যাতনের কবল থেকে রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে ইউনিয়নের চরউমদ বাজার এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।

এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরকার, ইউসুফ বেপারী ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোসাম্মৎ সেরাতুন নেছা।

ইউপি সদস্য আলাউদ্দিন সরকার বক্তব্যে বলেন, সরদার আবু সাইদ একজন চিহ্নিত ডাকাত সরদার। নৌ পথে পুলিশের তালিকায় ও একাধিক ডাকাতির মামলায় তার নাম আছে। সম্প্রতি সে ডাকাতির করতে গিয়ে এক ডাকাত সদস্যকে আহত অবস্থায় রেখে আসায় তার মৃত্যু হয়। এরপর সে গ্রেফতার হয়। বর্তমানে জামিনে এসে সে আবারও নিরীহ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। ডাকাতের কারণে মেঘনা নদীতে সাধারণভাবে কোন নৌযান চলাচল করতে পারে না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বিজ্ঞাপন

আরেক ইউপি সদস্য ইউসুফ বেপারী বক্তব্যে বলেন, চরউমদ বাজারের নীরিহ দুই ভাই ক্ষুদ্র ব্যবসায়ী বাদল খান ও হৃদয় খানকে ব্যাপক মারধর করে আহত করেছে। কারণ তার ডাকাতির বিষয়ে স্থানীয় লোকজন তাদের দোকানে বসে কেন আলাপ করেছে। এই কারণে তাদের উপর নির্যাতন চালায়। এসব ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ করায় সে উল্টো এলাকার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা তার ও তার সহযোগীদের বিষয়ে মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশকে জানিয়েছি। ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদেরকে দেখেছেন। প্রশাসনের  নিকট আমাদের দাবী আমাদের এই এলাকা ডাকাত সরদার নাইম ও তার সহযোগীদের হাত থেকে রক্ষায় কঠিন শাস্তির ব্যবস্থা করে।

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহনকারী নারী-পুরুষরা নিরীহ লোকজনের উপর ডাকাত দলের নির্যাতন ও অত্যাচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ