চাঁদপুরের মতলবে ইউপি নির্বাচন

নৌকাকে সাত প্রার্থীর সমর্থন, বিদ্রোহী প্রার্থী চান সুষ্ঠু ভোট

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৪:১৭
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন বৃহস্পতিবার। নির্বাচনের শেষ দিনেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে।
নৌকার প্রার্থী আবদুল হাই প্রধানের সংবাদ সম্মেলনে সমর্থকদের উপর হামলা ও গুলি করেছেন বলে অভিযোগ করেন। তিনি দাবী করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমান ও তার ভাই কাজী মতিনের নেতৃত্বে  নৌকার সমর্থকদের উপর হামলা করা হয়।
অপরদিকে হামলার ঘটনা অস্বীকার করে  সংবাদ সম্মেলনে কাজী মিজানুর রহমান বলেন, তার অটোরিক্সা প্রতীকের বিজয় নিশ্চিত জেনে বহিরাগত এনে হুমকী দিচ্ছে। এখন সংকিত, আতংকিত এবং প্রাণ হানির ভয়ে আছেন। তিনি সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই প্রধানকে সমর্থন জানিয়েছেন সাত চেয়ারম্যান পদ প্রার্থী।  তারা হলেন, এডভোকেট সেলিম মিয়া, হাবিবুর রহমান, এডভোকেট সায়েম, আবুল কাশেম, বদিউর রহমান, ফয়সাল ও আবু হানিফ অভি।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭শ ৬১জন। নয়টি ভোট কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চরাঞ্চলের জন্য কোস্ট গার্ডসহ পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
একই দিনে জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। সেখান নৌকা প্রতীকের প্রার্থী খোরশেদ আলম বকাউলের সাথে লড়েছেন চার প্রার্থী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন