অবৈধ যানবাহন বন্ধের দাবীতে চাঁদপুরে পরিবহন শ্রমিকদের ৫ ঘন্টা কর্মবিরতি

Default User
এইচ.এম নিজাম 
আপডেটঃ আগস্ট ২৫, ২০২০ | ৭:৫০
Link Copied Successfully!
চাঁদপুর জেলার আঞ্চলিক মহাসড়কসহ অন্যান্য সড়কে অনিবন্ধিত রুট পারমিট বিহীন (অবৈধ) যানবাহন চলাচল বন্ধের দাবীতে ৫ ঘন্টা কর্ম বিরতি দিয়েছেন চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
যার ফলে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ঘন্টা চাঁদপুর থেকে দেশের সকল অঞ্চলের গনপরিবহন (বাস) বন্ধ করে দেয়া হয়। তবে ঢাকাসহ অন্যান্য আন্ত:জেলার পরিবহনগুলো চাঁদপুরে যাত্রী নিয়ে আসে।

চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী বোগদাদ পরিবহনের বাস চালক মো. শুক্কুর খান জানান, আমাদের দাবী হচ্ছে আমরা যেভাবে সরকারের আইন মেনে গাড়ী চালাই, তেমনি যারা সড়কে  অবৈধ ভাবে গাড়ি চালয় তারা গাড়ীর রেজিষ্ট্রেশন করে সড়কে গাড়ী পরিচালনা করুক। তাহলে আর আমাদের কর্মবিরতির প্রয়োজন হবে না।

আরেক গাড়ী চালক মনির হোসেন জানান, আমরা অবৈধ যানবাহনের কারণে সড়কে ঠিকমত গাড়ী চালাতে পারি না। অবৈধ সিএনজি চালিত অটোরিকশাগুলো আমাদের গাড়ীর সাথে লেগে তারা জরিমানা আদায় করে। এছাড়াও রুট পারমিট ছাড়া আল-আরাফা,তিশাসহ অন্যান্য গাড়ী এই রুটে চলাচল করে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সরকার আইন করেছে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচল করার জন্য। কিন্তু সিএনজি চালিত অটোরিকশা কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে ৫জন ৬জন নিয়ে চলাচল করছে। আর আমরা বোগদাদ পরিবহনে ৪৬জন যাত্রী নেয়ার ক্যাপাসিটি থাকলেও ২৩জন যাত্রী নিয়ে চলাচল করছি। যার কারণে আমাদের জালানি খরচ উঠে না। আমাদের খেয়ে না খেয়ে থাকতে হয়। আমরা চাই সরকারের পক্ষ থেকে সকল পরিবহনকে স্বাস্থ্য বিধির আওতায় আনুক এবং অবৈধ পরিবহন বন্ধ করুক।

এদিকে পরিবহন বন্ধ করে দেয়ার পরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। ওসি শ্রমিক নেতাদের সাথে আলাপ করেন এবং পুলিশ সুপার এর সাথে আলোচনা করে অবৈধ যানবাহন বন্ধে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিলে পুনরায় দুপুর ১২টার পর থেকে গাড়ী চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা