চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৪:৫৩
Link Copied Successfully!

আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে, সেই স্মার্ট নাগরিক হবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বল্পন্নোয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হব। তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা। তার জন্য তোমাদেরকে সে গুনাবলী অর্জন করতে হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভাষার পাশাপাশি তোমাদেরকে আইসিটিও শিখতে হবে। আইসিটি কিন্তু এখন স্বাক্ষরতার অংশ। এক সময় আমরা শিখতাম ক, খ, এ বি সি এবং এক দুই তিন। কিন্তু এখন আইসিটির বর্ণমালা শিখতে হচ্ছে। পাশাপাশি তোমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি এবং সুক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে।
দীপু মনি বলেন, আমরা দেশকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভালভাবে শিখতে এবং ব্যবহার করতে হবে। ভাষার বিকৃতি যেন আমরা না করি। কমপক্ষে হলেও আরেকটি ভাষা শিখি। ইংরেজি ভাষা সারা বিশ্ব চলে, সেই ভাষা অন্তত শিখব। আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শিখ, তাহলেত কথাই নেই, সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।
মন্ত্রী ছেলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি তোমরা ছেলেরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে, তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশলী হবে। তুমি যেমন মানুষ, একজন নারীও সমান মানুষ। কাজেই তার প্রতি শ্রদ্ধাশলী হতে হবে। আমরা যেন না শুনি এখানে ইভটিজিং করে, মেয়েদেরকে যৌন হয়রানি করে। যে পুরুষ ভাল এবং সত্যিকারের পুরুষ কোন নারীকে খাট করে না। সে নারীকে তার সমকক্ষভাবে এবং শ্রদ্ধা করে। আর যে পুরুষ কোন নারীকে যৌন হয়রানি করে, সে পুরুষ আসলে কাপুরুষ।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, হাজীগঞ্জ মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
বিশিষ্ট ছড়াকার ও চিকিৎসক পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক অলিম্পিয়াড এর সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী আল-আমিন ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রওজাতুল রোম্মান।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
২০২২ সালের অক্টোবর মাসে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর ৩০ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহন চাঁদপুরের ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগিদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক, উপহার ও এককালীন বৃত্তির নগদ অর্থ তুলেদেন শিক্ষামন্ত্রীসহ অন্য অতিথিরা।
শেষে জেলার বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা