তাসরিফ–ভক্তদের জন্য দুঃসংবাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ৪:১৯
Link Copied Successfully!

দুই দিন আগের কথা। রাতে খেয়ে কুলি করতে গিয়ে তরুণ জনপ্রিয় গায়ক তাশরীফ খান বুঝতে পারেন তিনি ঠিকমতো কুলি করতে পারছেন না। তার মুখ থেকে পানি অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। মুখের এক পাশে কিছুটা বাঁকা, সোজা হচ্ছিল না। কিছুটা ভয় পেয়ে যান তিনি। বাসায়ই বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে আজ জানতে পারলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’-এ আক্রান্ত। তিনি নিজে এ তথ্য দিয়েছেন।

হাস্যোজ্জ্বল তাশরীফ আজ গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁর সামনে তেমন কিছু না বললেও মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। তাশরীফ বলেন, ‘মানসিকভাবে কিছুটা চিন্তিত রয়েছি। চিকিৎসক বলেছেন ফিজিওথেরাপিসহ বেশ কিছু চিকিৎসা নিতে হবে। এখন দুই মাস বিশ্রামে থাকতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। চিকিৎসকদের ভাষায় এই রোগকে বলা হয় ‘ফেসিয়াল প্যারালাইসিস’। গাল, ঠোঁট ও নার্ভের কিছু অংশ কাজ করে না। এটা বাড়লে খুবই ভয়ের কথা। এ রকম রোগী অনেক আছেন। এখন নিয়মিত চিকিৎসাধীন থাকতে হবে। সবার কাছে দোয়া চাই।’

শারীরিক এই অসুস্থতা নিয়ে আজকের মতো শেষ কনসার্টে অংশ নেবেন তাশরীফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টের পর আপাতত দুই মাস কোনো কাজে দেখা যাবে না তাঁকে। তাশরীফ বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় আমার টানা শো ছিল। আমাদের গানের দলের অনেক কাজ ছিল। সবকিছু থেকে নিজেকে আপাতত সরিয়ে নিচ্ছি। ঈদের পর কাজে নিয়মিত হবো।’ তবে হঠাৎ করে এই রোগটি দেখা দিল, সেই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা একদমই হঠাৎ করে। আজ চিকিৎসক বলেছেন, কোনো একটা ভাইরাস থেকে এই রোগটা দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

গত বছর জুনে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাশরীফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বই লিখেছেন তিনি। বর্তমানে নিজের গানের দল নিয়ে ব্যস্ত। পাশাপাশি মানুষের জন্য নানা কাজে দেখা যায় এই গায়ককে।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা