মতলবে খড় দিয়ে ঢাকা অজ্ঞাত মৃত ব্যক্তির বাড়ি নোয়াখালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা এলাকায় রাস্তা থেকে মরদেহ উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে।

পিবিআই এর একটি চৌকস টীম দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন।

সে নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষীপুর মুন্সীবাড়ীর জহুরুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৪০)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারী সকাল ৮ টায় মতলব গৌরীপুর পেন্নাই সড়ক উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্নে একটি পরিত্যক্ত রাস্তার উপর অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে দিনভর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম সহ পিবিআই ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও লাশের বিভিন্ন বিষয়ে তদন্ত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে পিবিআই অধিকতর তদন্ত শেষে তার পরিচয় পাওয়া যায়। থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইদুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন