পুলিশের গাড়িতে বেলুনভর্তি পানি ছুড়ে টিকটক, কুয়েতে বাংলাদেশি গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | ৫:৪৭
Link Copied Successfully!

কুয়েতে পুলিশের গাড়িতে বেলুনভর্তি পানি ছুড়ে টিকটক করায় ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেফতার করেছে দেশটির স্থানীয় প্রশাসন।

স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইমস ও আল রাই’তে প্রকাশিত সংবাদে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসে উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুড়ে মারে প্রবাসী বাংলাদেশি ওয়াসিফ শান্ত। এরপর সেই ঘটনার ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে সে। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে প্রবাসী ওই বাংলাদেশিকে গ্রেফতার
করে কুয়েত পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন আরও বলছে, কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অশালীনভাবে ভিডিও ধারণ করতে দেখা যায় অনেক প্রবাসীকে। এছাড়া অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ও ফিলিপাইনের টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে, পার্কে ডিজে পার্টিসহ বিভিন্ন নামে অশালীন পার্টির আয়োজন করে থাকে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ।

কুয়েত কমিউনিটির নেতার বলছেন, এটা আমাদের জন্মভূমি নয় কর্মভূমি। তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শও দেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা