ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৯:১৯
Link Copied Successfully!

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউজে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা।

পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। সরকার দ্রব্যমূল্য সহ এদেশের অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার সহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আন্দোলন সংগ্রামে বিরোধী দল বিএনপি দেশের জন মানুষকে সম্পৃক্ত করতে পারছে না। বিএনপির উপর এ দেশের মানুষ আস্থা রাখতে পারছে না। তাই আমরা মনে করি এই পরিস্থিতিতে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই রাজনৈতিক সংকট মোকাবেলায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক মেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে, এদেশের রাজনৈতিক সংকট মোকাবেলা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় সংকট দূর করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন। বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন।

এছাড়াও পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোসাইন রাজী সহ চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে ২০২৩/২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ক্যাপশন- জেলা ইসলামী আন্দোলনের পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাওলানা লোকমান হোসেন জাফরী।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ