গ্যাসের চুলার আগুনে মা ও দুই মেয়ে দগ্ধ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৭:৪০
Link Copied Successfully!

সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় মো. আলী আহমেদের মালিকানাধীন মা ভিলা নামের বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ইয়াসমিন আক্তার (৪০), তাঁর বড় মেয়ে সীমা আক্তার (২০) ও ছোট মেয়ে সুমা আক্তার (১২)। সকালেই তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইয়াসমিন আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মৃত ইসমাইলের স্ত্রী।

মা ভিলার ম্যানেজার মো. আবু ইউসুফ বলেন, তিন বছর আগে ইয়াসমিন মা ভিলার একটি কক্ষ ভাড়া নেন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি ও তাঁর দুই মেয়ে অগ্নিদগ্ধ হন। সকালেই তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আবু ইউসুফ আরও বলেন, ‘ শুক্রবার রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন ইয়াসমিন। সকাল সাড়ে ছয়টার দিকে ছোট মেয়ে সুমা আক্তার চুলায় ভাতের পাতিল বসিয়ে আগুন ধরাতে যায়। এ সময় সারা ঘরে আগুন ছড়িয়ে যায় এবং তাঁরা তিনজন দগ্ধ হন। পরে আমরা অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁদের ঢাকায় পাঠাই।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থাকা ইয়াসমিনের খালাতো ভাই মো. সুজা বলেন, ‘চিকিৎসক আমাদের জানিয়েছেন, ইয়াসমিন ও সুমার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সীমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ওই ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ তিনজনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত