পিকনিকে এসে মেঘনায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ৮:০১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক সামস (১৬) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে সুষ্মিত সাহা (১৪) নামে আরেক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শামস কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। সুষ্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। তারা উভয়েই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

ঘটনাটি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা।

বিজ্ঞাপন

বাবুল বালা জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনতে পেরেছি একজন হাসপাতালে মারা গেছেন, আরেকজন নিখোঁজ রয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার ইশতিয়াক শামস। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল-১ লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরপরেই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। প্রধান শিক্ষক এসে সবাইকে উঠিয়ে দিলেও পুনরায় নদীতে নামেন তারা। বেলা ১টার দিকে হঠাৎ করেই হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় থাকে মতলব ছেঙ্গারচর পৌর এলাকার একিট প্রভাইটে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একই সময়ে গোসল করতে নামা সুষ্মিত সাহা নিখোঁজ হয়।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। আরেক শিক্ষার্থীর এখনো খোঁজ চলছে।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল মোহনপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ