সাত মাসে হাফেজ হয়েছে ছোট্ট মাহফুজ, এসেছে অডিশনে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ৫:৩৮
Link Copied Successfully!

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’র ব‌রিশাল বিভাগের অডিশনে ছুটে এসেছে শত শত হাফেজ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বরিশাল নগরের কা‌শিপুরস্থ দারসুল কুরআন একাডে‌মিতে এ অডিশন শুরু হয়। বরিশালের বিভিন্ন জেলা থেকে শত শত অনুর্ধ্ব ১৫ হাফেজরা এতে অংশ নিয়েছে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে পিরোজপুরের স্বরূপকাঠীর প্রত্যন্ত গ্রাম বলদিয়া থেকে এসেছে হাফেজ মো. মাহফুজ। মাত্র সাত মাসে হাফেজ হয়েছে সে। দেশব্যাপী আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার খবর পেয়ে ছুটে এসেছে বরিশালে। সে কুরআন শিখেছে তার শিক্ষক হাফেজ মো. জাকির হোসেনের তত্ত্বাবধানে।

হাফেজ মো. মাহফুজ স্বরূপকাঠীর প্রত্যন্ত গ্রামের সাওতাম মদিনাতুল তাহমিজুল কুরআন কওমী মাদরাসায় পড়ছে। ওই মাদরাসার প্রধানশিক্ষক মো. জাকির হোসাইন বলেন, আমাদের মাদরাসা থেকে তিন বছর হতে চললো ১৫ জন হাফেজ বের হয়েছেন। দুজন ছাত্রের মধ্যে একজন সাত মাসে এবং আরেকজন সাড়ে সাত মাপে হিফজ শেষ করেছে।

বিজ্ঞাপন

বরিশালে চলমান অডিশনের একজন বিচারক হাফেজ ক্বারী মুহাম্মদ মুবিনুল ইসলাম জানান, অডিশনে যে প্রতিযোগিরা এসেছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হাফেজ মো. মাহফুজ। মাত্র সাত মাসে হিফজ শেষ করেছে সে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ছেলেদের দেড়, দুই, পৌনে দুই বা আড়াই-তিন বছরের মতো সময় লেগে যায় হাফেজ হতে। সেখানে এই ছোট বাচ্চা মাত্র সাত মাসে কুরআন মুখস্ত করেছে।

হাফেজ মো. মাহফুজ যে মাদরাসায় পড়ছে তার সম্পর্কে বলতে গিয়ে বরিশাল আয়োজক কমিটির সদস্য মিজানুর ইসলাম জানান, ওই মাদরাসার বেহাল দশা। সেখানে হোগলাপাতার বেড়া দেওয়া, সেখানে নেই টিনের ছাউনি। বাঁশের খুঁটিতে দাঁড়ানো কাঠামো। তবে সেখানে খুব ভালো পাঠদান চলে। হুজুরদের তত্ত্বাবধানে প্রায় শয়ের কাছাকাছি ছাত্র হিফজ পড়ছে। এমন হাফেজদের পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

বরিশালের আগে খুলনা, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও রংপুরে অডিশন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের পর আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা (উত্তর) ও ২৩ ফেব্রুয়ারি ঢাকা (দক্ষিণ) এর অডিশন হবে। পরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার সাত লাখ, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে। এ রিয়েলিটি শো আসন্ন রমজানে প্রতিদিন নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।

সূত্র: কালের কণ্ঠ
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে