স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ৫:০৩
Link Copied Successfully!

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় বন্যা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী সুজনও আত্মহত্যার চেষ্টা করেন।

রোববার রাত ১১টায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক।

তিনি জানান, ভাটারা ছোলমাইদ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী সুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত নারী গার্মেন্টসে চাকরি করতেন এবং আহত সুজন রাজমিস্ত্রির কাজ করতেন বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি— পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী আগে স্ত্রীকে হত্যার পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ওই বাড়ির আশপাশের লোকদের মাধ্যমে জানতে পেরেছি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার স্বজনরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ