
শাহরাস্তি উপজেলায় অগ্নি তরুন ক্রীড়া সংঘের কমিটি ঘোষণা


অগ্নি তরুন ক্রীড়া সংঘের শাহরাস্তি উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ ইমরান মনির স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে মোঃ তুষার মোল্লাকে সভাপতি, মোঃ আবু সুফিয়ান হৃদয়কে সাধারণ সম্পাদক, আশরাফুল মেহরাজকে সাংগঠনিক সম্পাদক ও আবদুল্লাহ আল মামুনকে দপ্তর সম্পাদক ঘোষণা করা হয়েছে।


প্রসঙ্গত, ২০১৪ সালের ১০ ই অক্টোবর শিক্ষা, শান্তি আর ক্রীড়া এই তিন স্লোগান কে সামনে নিয়ে অগ্নি তরুন ক্রীড়া সংঘ প্রতিষ্ঠা করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ ইমরান মনির। খুব দ্রুত সময়ের মধ্যে এ সংগঠনটি ব্যপক জনপ্রিয়তা লাভ করে।
সংগঠন টির মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান তরুন প্রজন্ম কে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখা। ইতিমধ্যে এই ক্রীড়া সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ, মোবাইল আসক্তি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিরোধী বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।








