মতলব উত্তর শাখা

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৬:০২
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি  শিক্ষার্থীদের ১৮ ফেব্রুয়ারি শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাষ্টার এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওশির সাবেক পরিচালক, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান, প্রধান আলোচক ছিলেন হাসান পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন জামাল, উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা’র উপদেষ্টা সরকার মোঃ আলাউদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার আঁখি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকেও নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আল আমিন, চাঁদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট জসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হারুন আল কাইয়ুম, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ বিপ্লব সরকার।
বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সহায়ক সদস্য দৈনিক সময়ের আলো ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, পৌর সহায়ক সদস্য ও সংগঠনের উপজেলা সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন, পৌর সহায়ক সদস্য রমা দত্ত, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, ছেংগারচর পৌর সভাপতি আব্দুল ওয়াদুদ মাষ্টার, পৌর সাধারণ সম্পাদক হাজী মোঃ শেখ ফরিদ বেপারী, উপজেলা সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন চৌধুরী, মোঃ সোহেল সরকার, বাগানবাড়ি ইউনিয়নের সভাপতি মোঃ আল আমিন মাষ্টার, সাদুল্যাপুর ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ সালাম, প্রমুখ।
উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ই এম আই গাজ্জালীর কোরআন তেলাওয়াত ও গজরা ইউনিয়নের সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিক এর গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পৌর সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক মানিক সংগঠনের মরহুম সদস্যগনের জন্য দোয়া পরিচালনা করেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ