ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের তিন হাজার বাড়ি নির্মাণের ঘোষণা সৌদির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | ৩:৪০
Link Copied Successfully!

গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার অস্থায়ী বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ওই ভূমিকম্পে দুই দেশে লক্ষাধিক ভবন ধসে পড়েছে।

আল রাবিয়াহ বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দুই দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য কয়েক হাজার তাঁবু বিতরণ করেছে।

‘আমরা আগামী কয়েক সপ্তাহ কিংবা সম্ভবত কয়েক মাস ধরে সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের সাহায্য করতে থাকব। কারণ এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি, যেখানে বিশাল মাত্রায় ক্ষতি হয়েছে,’ বলেন বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান।

বিজ্ঞাপন

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কে দুদিনের সফরে যাচ্ছেন। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটির প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার তার তুরস্কে যাওয়া কথা।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, তুরস্কের প্রতি বিশেষ সমবেদনা ও একাত্মতা ঘোষণা করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১৬-১৭ ফেব্রুয়ারি তুরস্ক সফর করবেন।

অন্যদিকে বুধবার তুরস্ক সফরে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্ক সফর করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা