মুমিনের আচার-ব্যবহার যেমন হওয়া উচিত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ৬:৪৮
Link Copied Successfully!

মানুষের চাল-চলনে অনেক সময় গর্ব-অহংকার প্রকাশ পায়। মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে অহংকারবশে চলতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘পৃথিবীতে দম্ভভরে পদচারণ করো না। নিশ্চয়ই তুমি কখনোই ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না।’ (বনু ইসরাঈল, আয়াত : ৩৭)

পক্ষান্তরে চাল-চলনে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন,  ‘চাল-চলনে মধ্যপন্থা অবলম্বন করো, কণ্ঠস্বরকে নিম্নগামী রাখো। নিশ্চয়ই নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ।’ (সুরা লুকমান, আয়াত ১৯)

চাল-চলনে মধ্যপন্থা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেছেন রাসুল (সা.)। ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘সচ্চরিত্রতা, উত্তম চাল-চলন এবং মধ্যপন্থা অবলম্বন নবুয়তের ২৫ ভাগের এক ভাগ।’ (আবু দাউদ, হাদিস : ৪৭৭৬)

বিজ্ঞাপন

আচার-ব্যবহারে মধ্যপন্থা

মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে আচার-ব্যবহারে বিনয়ী ও নম্র হওয়া। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘ঈমানদার হয় সরল ও ভদ্র। পক্ষান্তরে পাপী হয় ধূর্ত ও হীন চরিত্রের।’ (আবু দাউদ, হাদিস : ৪৭৯০)

মহান আল্লাহ তাঁর রাসুলকে মুসলমানদের প্রতি বিনয়ী ও সদয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যারা তোমার অনুসরণ করে, সেসব বিশ্বাসীর প্রতি সদয় হও।’ (সুরা শুআরা, আয়াত ২১৫)

বিজ্ঞাপন

মুমিনদের পারস্পরিক আচার-ব্যবহার সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা, তোমাদের মধ্যে কেউ তার দ্বিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন, যারা হবে আল্লাহর প্রিয় এবং আল্লাহ হবেন তাদের প্রিয়। তারা মুমিনদের প্রতি নম্র ও বিনয়ী হবে এবং কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর।’ (সুরা মায়েদা, আয়াত ৫৪)

মহান আল্লাহ রাসুল (সা.)-কে লক্ষ্য করে বলেন, ‘আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রুক্ষ ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে চলে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন ও তাদের জন্য মাগফিরাত প্রার্থনা করুন এবং তাদের সঙ্গে বিভিন্ন কাজে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৫৯)

আচার-আচরণে বিনয়ী হলে মহান আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘দানের দ্বারা সম্পদ কমে না। বান্দার ক্ষমার গুণ দ্বারা আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতা অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৮৮

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০