স্ত্রীর নির্যাতনে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৪:৩৪
Link Copied Successfully!

স্ত্রী ও শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের কথা ফেসবুকে উল্লেখ করে খবির হোসেন (৪০) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতের বাবা আমিনুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন— শাশুড়ি লতিকা (৫৫), স্ত্রী মুক্তি (৩২), রমজান (৪০) ও লুৎফর রহমান (৪০)। পুলিশ তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

নিহত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটারচরের আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

অভিযোগপত্রে তার বাবা উল্লেখ করেন, তার ছেলে খবির হোসেনের সঙ্গে ১৪ বছর আগে মু‌ক্তির বি‌য়ে হয়। বর্তমানে তাদের সংসারে মারিয়া (১২) ও মোস্তাহিদ (১০) নামে দুই সন্তান রয়েছে। তার স্ত্রীসহ অন্যান্য আসামি খবির হোসেনকে তার বাড়ির সম্পত্তি বিক্রি করে শ্বশুরবা‌ড়ির এলাকায় বাড়ি নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল।

তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় বিবাদীরা বিভিন্ন সময় নানাভাবে খবিরকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে। খবির দুই সন্তানের কথা চিন্তা করে বিবাদীদের এ অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের ওপর বিবাদীদের অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে।

বিজ্ঞাপন

পরে তার ছেলে বিষয়টি তার বাবাকে জানান। তারা বিবাদীদের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করেন। কিন্তু উল্লিখিত বিবাদীরা তাদের কথার কোনো কর্ণপাত করেনি।

তার বাবা জানান, বৃহস্পতিবার রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিংফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের বাবা আমিনুল হক বলেন, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেয়। ওই পোস্টগুলো দেখলেই বোঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ