শাহরাস্তিতে ডোবার পানিতে ডুবে ২৮ মাস বয়সি শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ৫:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শাহরাস্তির ২ নং ওয়ার্ডের বাদিয়া কাজী বাড়ির এ মৃত্যুর দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায় বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নুর উদ্দিন বিএসসি’র কনিষ্ঠ মেয়ে ফাওজিয়া নূর (২৮ মাস)।

৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। আধা ঘন্টা পর তাকে খুজতে গেলে বাড়ির কোথায়ও পাওয়া যায়নি। তাঁর জেঠি পাশের ডোবায় ফাওজিয়াকে পানিতে ভাসা অবস্থা দেখতে পায়। তাঁর ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ওয়ারুক মেডিল‍্যাব হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ফাওজিয়াকে মৃত ঘোষণা করা।

বিজ্ঞাপন

ঐদিন রাত ১০টায় মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফাওজিয়ার মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে আসে।

সূত্র: চাঁদপুর টাইমস

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা