ঢাকা মেডিকেলের নতুন ভবনে এসি বিস্ফোরণ, আতঙ্কিত রোগীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ৪:৪৬
Link Copied Successfully!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার আউটডোরে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার বিকেল ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কামরাঙ্গীরচর থেকে আসা এক রোগীর স্বজন শিউলি বলেন, আমার বাবা ছয় তলায় ভর্তি ছিল। হঠাৎ আগুনের খবর পেয়ে সবাই নেমে গেলেও আমরা নামতে পারছিলাম না। বাবার হাতে স্যালাইন লাগানো ছিল। এছাড়া সঙ্গে কোনো পুরুষ মানুষ ছিল না। তারপরও আমরা বাবাকে নিয়ে নিচে নামতে পেরেছি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক রোগীর স্বজন জানান, হাসপাতালের চারতলার কিডনি বিভাগের বাইরের অংশে এসি বিস্ফোরিত হয়। পরে সঙ্গে সঙ্গে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। যদিও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরের উপ-সহকারী পরিচালক মো বজলুর রশিদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিকেল ৩টা ৪ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এর আগেই হাসপাতালের স্টাফরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, হাসপাতালের ১০ তলা ভবনে অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা ছিল, আমরা দেখেছি সেটা কাজ করে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ