শিরীন শারমিন ও দীপু মনি আলোচনায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ৭:৫৮
Link Copied Successfully!

দেশে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকার পদে দুই নারীকে নির্বাচিত করে রেকর্ড সৃষ্টির কৃতিত্ব নিয়েছে আওয়ামী লীগ সরকার। এবার চমক আসতে পারে রাষ্ট্রপতি ও স্পিকার পদেও। আর তা হলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের মতো রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে দায়িত্ব পালন করবেন নারীরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে একজন নারীর নাম চূড়ান্ত করতে যাচ্ছে বলে গনমাধ্যমকে জানিয়েছে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র। তা হলে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একই সঙ্গে স্পিকার পদটি শূন্য হলে ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলে কে আসতে পারেন সে আলোচনাও শুরু হয়েছে সরকারের নীতিনির্ধারক মহলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো যুগান্তরকে জানিয়েছে, এখন পর্যন্ত সংসদের স্পিকার পদে সরকারের উচ্চ পর্যায়ের পছন্দ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

এদিকে সরকারি নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, রাষ্ট্রপতি ও স্পিকার পদের মনোনয়ন একই সঙ্গে ঘোষণা করা হতে পারে। তবে এ পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। শেষ পর্যন্ত তার মত পরিবর্তন না হলে দুই নারীই হবেন পরবর্তী রাষ্ট্রপতি ও স্পিকার।

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। দুইবারের বেশি রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক সুযোগ না থাকায় তার জায়গায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচনের সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন (ভোটগ্রহণ) অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

এ নির্বাচনে ভোটার হচ্ছেন জাতীয় সংসদ-সদস্যরা। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংসদ-সদস্য হতে হয় না। তবে জাতীয় সংসদ-সদস্যদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রস্তাবক এবং আর একজনকে সমর্থক হতে হবে।

বিজ্ঞাপন

মো. আবদুল হামিদ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা বর্তমান সংবিধানে বলা হয়েছে। অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আগামী ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার আগে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পান প্রবীণ এই রাজনীতিক।

সূত্র : যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত