সন্তানের রক্তের জন্য সম্পর্ক, ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ধর্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১:২৬
Link Copied Successfully!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একমাত্র সন্তানের রক্তের জন্য প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছবি ও ভিডিও ফেসবুক ও স্বামীসহ আত্মীয়স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও টাকাপয়সা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করেন। তবে প্রবাসীর স্ত্রীর মামলার ভিত্তিতে সেনবাগ থানার এসআই বদিউল আলম তাকে উপজেলার ডমুরুয়া চৌমোড় এলাকা থেকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতরকৃত ব্যক্তি উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের মুজিবুর হক মিয়ার বাড়ির মুজিবুল হকের ছেলে মো. গিয়াস উদ্দিন বুলেট।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর একমাত্র সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এ কারণে তাকে প্রতি মাসে রক্ত দিয়ে হয়। গিয়াস উদ্দিনের রক্তের গ্রুপ ওই শিশুর সঙ্গে মিলে যাওয়ায় রক্ত দেওয়ার সুবাদে তার মায়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এতে গিয়াস উদ্দিন ভিডিও কলে কথা বলে ভুক্তভোগী নারীর শরীরের গোপন অঙ্গগুলো ভিডিও ধারণ করে।

এদিকে একপর্যায়ে ভিডিও ও ছবি ফেসবুক এবং তার প্রবাসী স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে নগদ এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ফের ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা এবং কয়েকটি ব্যাংকের স্বাক্ষর করা সাদা চেক নিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা