মতলব উত্তরে মোহনপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ৬:৪৩
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, এই ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরে পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং প্রতিটি প্রকল্পেই লেবার সংখ্যা প্রায় ২৭ জন করে। পাঁচটি প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের পরিমান দাড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

এই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে  সরেজমিনে গিয়ে দেখা যায় ১ টি প্রকল্পের নাম মাত্র কাজ করানো হয়েছে। যেখানে মোট কাজের ৫% কাজও করানো হয়নি। এবং প্রকল্প গুলোতে  লেবার সংখ্যা ২৭ জন করে থাকলেও ৫/৬ জন লেবার দিয়ে কাজ করানো হয়েছে বলে জানা যায়। যেখানে স্থানীয় দরিদ্র মানুষদের দিয়ে কাজ করানোর কথা ছিলো সেখানে ইউপি সদস্য মোঃ আলমগীর নিজ ক্ষমতাবলে জামালপুর, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে লোক এনে মাসিক ৬ থেকে ৭ হাজার টাকা বেতন দিয়ে কাজ করিয়ে যাচ্ছেন। স্থানীয় একাধিক লোকজন জানায়, ৪/৫ দিন কাজ করানো হয়েছে। প্রতিদিন ৫/৬ জন ছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্যান্য জেলা থেকে নিয়ে আসা শ্রমিকদের থাকার জন্য স্থানীয় ৫৮ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহার করা হয়েছে। এতে ব্যাগাত ঘটছে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা জানান, বিদ্যালয়ের একটি কক্ষ ইউপি সদস্য নিজ ক্ষমতাবলে দখল করায় আমরা সময় অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করতে পারছি না। ইউপি সদস্যকে এ কাজে বাঁধা দিলে তিনি নিজ দলবল নিয়ে মারধরের হুমকি দেন।

ইউপি সদস্যের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সবাইকে ম্যানেজ কইরাই কাজ করতাছি। আমনে ছবি তোলেন ভিডিও করেন যেইডা ইচ্ছা হেইডা করেন আমার কিছু অইতো না। আমার উপর থিকা সব সেটিং দেওয়া আছে। আর স্কুল এইডা আমগো এলাকার আর আমি এই এলাকার মেম্বার। তাই আমার যেইডা ইচ্ছা অইবো হেইডাই করমু। আমনে ছবি তুইল্লা নিয়া পারলে কিছু কইরেন আমার।

এ বিষয়ে ইউপি সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে একমাস আগে এসেছি। এই প্রকল্পের বিষয়ে আমি তেমন কিছুই জানিনা।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহীম জানান, ‘স্থানীয় দরিদ্র লোকজন দিয়ে এই প্রকল্পের কাজ করানোর কথা থাকলেও বাহিরের লোক দিয়ে কাজ করাচ্ছে। এটা নিয়ম বহির্ভূত। আমি বিষয়টি ভালো করে জেনে ব্যাবস্থা নিবো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আওরঙ্গজেব এর কাছে এই বিষয়ে জানার জন্য ১০ বার কল করা হয় এবং তিনি ১১ বারের সময় কল ধরেন। এ বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি কি ইউনিয়ন পরিষদে কথা বলেননি? কথা বলে নিলেই তো হয়।’ কি কথা বলবো জানতে চাইলে তিনি কথা পাশ কাটিয়ে বলেন ‘দেখছি আপনাকে তথ্য দেওয়া যায় কিনা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল হাসান বলেন, ৪০ দিনের কর্মসূচির কাজ স্থানীয় শ্রমিক দিয়েই করাতে হবে। কেউ যদি কাজে অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ