চাঁদপুরের কৃতি সন্তান কামরুলসহ দুই অতিরিক্ত আইজিপি সচিবের পদমর্যাদা পেলেন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৩ | ১০:১৫
Link Copied Successfully!

পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ মর্যাদায় গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা উপ-সচিব মো. আলমগীর কবিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৩১ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক স্মারকে জানানো যাচ্ছে যে, সুপিরিয়ন সিলেকশন বোর্ডের ২০২৩ সালের ২২ জানুয়ারি তারিখের সভার (২০২৩ সালের প্রথম) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি সময় অনুমোদন করেছেন।

সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) ও বিশেষ শাখা পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি করা হলো।

বিজ্ঞাপন

মো. কামরুল আহসান ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ