ওসি আবদুর রশিদের মায়ের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৩ | ১০:৫৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের মমতাময়ী মা তাজিয়া খাতুন (৭০) এর রুহের মাগফিরাত কামনায় কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে চাঁদপুর সদর উপজেলার কালিভাংতি ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এম. কামালের পরিচালনায় এই মিলাদ ও মাহফিলে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার এস আই ও ৩-নং বিট অফিসার শাহরিন হোসেন, এসআই শাজাহান, এএস অহিদ।

কল্যানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বেপারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুকবুল হোসেন, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক পলাশ কাজী, ৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ খান, সাধারণ সম্পাদক মোঃ হাশেম পাটওয়ারী, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান গাজী, ৬নং ওয়ার্ড সভাপতি হযরত আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জলিল জলিল সরকার,
৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিক মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন বাবু, সাধারণ সম্পাদক শরিফ মাষ্টার , ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলম খান, দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

মিলাদ মাহফিলে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও তার মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া বিশ্বব্যাপী বিভিন্ন মহামারির হাত থেকে মুক্তি, দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর মমতাময়ী মা তাজিয়া খাতুন রামগঞ্জে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে তাকে নামাজের জানাযা শেষে লক্ষীপুরে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা