
এবার কচুয়ায় একদিনে পাঁচ সন্তান জন্ম দিলেন প্রসূতি!
Link Copied Successfully!


লাকসামের পর এবার কচুয়ায় একদিনে পাঁচ সন্তান জন্ম দিলেন প্রসূতি! ৫ সন্তানের মধ্যে ৪ ছেলে ও একজন কন্যা সন্তান রয়েছে।
ঘটনাটি কচুয়া উপজেলার কচুয়া টাওয়ার হাসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ১৫ আগস্ট শনিবার রাতের।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মারুফা বেগম নামের এক গৃহবধূ । নরমাল ডেলিভারিতে সন্তানদের জন্ম দেন তিনি। এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে হৈ চৈ পড়ে যায়। ৫ নবজাতকে দেখার জন্য হাসপাতালে রীতিমত ভিড় জমে যায়।





























