জুনে বাংলাদেশে আসছে মেসিবাহিনী!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৩ | ৮:৪৩
Link Copied Successfully!

অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

তার দাবি, প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন বাকি। এ নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

কাজী সালাউদ্দিন জানান, তারা (আর্জেন্টিনা) জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকলে জুনেই আসবে তারা।

খেলা কোথায় হবে প্রশ্নে বাফুফের সভাপতি জানান, খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে সব ঠিক করে দেয়। তারা রাজি হয়েছে।

আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি আরও জানান, আমাদের কয়েকটি দেশের নাম দেওয়া হবে। আমরা সেইগুলো নিয়ে কাজ করব। এরপর একটি দেশ ঠিক করা হবে।

বিজ্ঞাপন

 

এদিকে আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকায় আসার বিষয়ে আগামী ১৮ জানুয়ারি দুপুরে প্রেস কনফারেন্স ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনে লে আলবিসেলেস্তেদের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত বাফুফের পক্ষ থেকে জানানো হবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত