অস্ট্রেলিয়ার পর শ্রীলংকাকে হারাল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২৩ | ৬:০১
Link Copied Successfully!

অস্ট্রেলিয়ার পর শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

রোববার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা এবং মিষ্টি সাহা মিলে গড়েন ৭৫ রানের জুটি। এ সময় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন আফিয়া প্রত্যাশা। ৭৯ রানের মাথায় রানআউট হন মিষ্টি সাহা। তিনি ২৪ বলে খেলেন ১৪ রানের ইনিংস।

এরপর দিলারা আক্তার এবং স্বর্ণা আক্তার মিলে গড়েন ৮৬ রানের জুটি। ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দিলারা আক্তার। শেষপর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ভিসমি গুনারত্নে। এছাড়া ৪৪ বলে ৫৫ রান করেন দেওমি ভিহাঙ্গা। ৯ রানে জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা