চাঁদপুর সরকারি মহিলা কলেজে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৩ | ৫:০৯
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগ কর্তৃক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান , এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী। সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জনাব উৎপল চন্দ্র দাস। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ করে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী ফারজানা আক্তার এবং গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী পূজা ঘোষ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় স্বাধীনতা : শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জনাব আলআমিন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করে বলেন যে, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অভাব প্রতিমূহুর্তে অনুভব করেছে ।

তিনি যখন মুক্ত হয়ে পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসেন ,সেদিনই সূচিত হয় বাংলাদেশের প্রকৃত বিজয় এবং পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা । তার স্বদেশ প্রত্যাবর্তন আক্ষরিক অর্থেই শুধু প্রত্যাবর্তন ছিল না, সেটি অর্থনৈতিক,রাজনৈতিক ,সাংস্কৃতিক মুক্তিরও অঙ্গীকার ছিল। তিনি আরও বলেন, আমি আশাবাদ ব্যক্ত করি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান , এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ভূগোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন। উক্ত সেমিনার অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন
অত্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সেমিনারে উপস্থিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ