
কুমিল্লায় গাঁজা’সহ সাদেক মিয়া গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া চৌমুহনী এলাকা হতে ৫.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৭ জানুয়ারী সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণনগর গ্রামের চারুমিয়া ওরফে আদমআলী’র ছেলে সাদেক মিয়া (৩৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







