সৎ-মেধাবীরা না এলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে: কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৩ | ৩:৪০
Link Copied Successfully!

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে এখন আর ভালো মানুষ আসতে চায় না। ছাত্র রাজনীতিতে একই অবস্থা। ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, আসলে আমার ১৭ বছরে মন্ত্রীত্ব বিরল। আওয়ামীলীগের মতো দলে ৩ বার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃতিত্ব।

তিনি বলেন , ৭৫ সালে ইতিহাস সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীতে এমন হত্যা আর হয়নি। এই হত্যাকাণ্ডের কারণেই ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে।  আওয়ামীলীগ একদিনে একশ সেতু উদ্বোধন করতে পারে কিন্তু রাজনীতিতে আমরা কোনো উঁচু দেয়াল সৃষ্টি করিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আজকে ভালো মানুষ আসতে চায় না। আজকে রাজনীতিতে কোনো শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। একই অবস্থা ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতিতেও ভালো মানুষ আসতে চায় না। কিন্তু রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে তাহলে খারাপ লোক রাজনীতিতে আসলে রাজনীতি খারাপ হয়ে যাবে। দেশের মন্ত্রীতে খারাপ আসবে।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের রাজনীতিকে বাঁচাতে হলে  শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এদেশের উন্নয়নকে বাঁচাতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

খেলা হবে স্লোগান দেওয়ায় অনেকই সমালোচনা করেন এমন কথা উল্লেখ করে ওবায়দুল কাদের আবারও খেলা হবে স্লোগান দিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি-জে,পি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন নেতাকর্মীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত