আওয়ামিলীগ হলো রেডিমিক্স দল : বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৩ | ৭:১০
Link Copied Successfully!

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হলো এখন রেডিমিক্স দল। চাইলে যে কেউ এমপি হতে পারে জনপ্রতিনিধি হতে পারে। এভাবে আর চলতে দেয়া যাবে না। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কোন নির্বাচন হবে না।

তিনি আরো বলেন, খালেদা জিয়া আপোষহীন এটার কোন সীমাহীন রেখা নেই। যুগে যুগে নেতা এসেছে আসবে, তবে তারেক জিয়ার মতো নেতা আর দেশে আসবে না। তারেক জিয়া ১০ দফা দিয়েছেন সাধারণ মানুষের উন্নয়নের কথা ভেবে। ১০ দফার চেয়ে রাষ্ট্র মেরামতের ২৭ দফা কম নয়। ৬৯ এর পর বর্তমান সময়ে তারেক জিয়া দিল ১০ দফা। ৬৯ এ শেখ মজিব ৬ দফা দিয়ে জাতীয় নেতা হয়েছেন, তারেক জিয়াও ১০ দফা বাস্তবায়ন করে জাতীয় নেতা হবেন।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় জেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সরকার কে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হউক, তা কোথায়ও লেখা নেই। এ সরকার ও পুলিশ হচ্ছে রেডি মিক্স। বিএনপির কাকে কোন ধারায় মামলা দিতে হবে, তা তারা ভাল জানে।

মনিরুল হক বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ মামলায় এক কোটি আসামী রয়েছে। জাতীয় নির্বাচনের আগে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য ডাঃ শামিম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান।

আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান গাজী।

কর্মশালায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা