
মাটিকে পুঁতে বিনিষ্ট করা হল ১০২০ কেজি চিংড়ী
Link Copied Successfully!


চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর আলু বাজার ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় চিংড়িগুলো জব্দ করা হয়।
বিষয়টি বিকেলে নিশ্চিত করেন কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অভিযান পরিচালনা করে সেঘনা নদীতে চাঁদপুরগামী একটি স্টিলবডি তল্লাশি করে ১ হাজার ২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়।


তিনি আরও জানান, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশকৃত চিংড়ী মাটিকে পুঁতে বিনিষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনসহ কোস্টগার্ড সদস্যরা।








