
চাঁদপুরে জাতীয় সমবায় দিবস পালিত
Link Copied Successfully!


উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। রোববার সকালে শহরের শপথ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও ডিসি অফিস প্রাঙ্গণে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
দিবসটি উপলক্ষে কয়েকটি স্টলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ওই সময় দশজনকে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা ঋণ দেয়া হয়।
ওইসময় উপস্থিত ছিলেন নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার , জেলা সমাজসেবার সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহম্মেদ, সদর সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম।










